
প্রকৃতিতে এখন বর্ষাকাল। এই সময়ে বেশিরভাগ মানুষেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। কারণ নানারকম সংক্রমণ এই সময়ে দেখা দিতে পারে। বর্ষাকালে জ্বর-সর্দি-কাশির পাশাপাশি হজমের সমস্যা দেখা দেয় এবং মশাবাহিত রোগের সমস্যা বেড়ে যেতে পারে।
বর্ষায় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এসময় রোগের প্রকোপ বেশি থাকায় প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজন। সেজন্য প্রতিদিনের খাবার যুক্ত করতে হবে কিছু ফল। এমনটাই জানাচ্ছে বোল্ডস্কাই। চলুন জেনে নেয়া যাক কোন ফলগুলো খাবেন-
পেঁপে: এতে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে। পেঁপে আমাদের হজম ক্ষমতা বাড়াতে, ইমিউনিটি বাড়াতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
আপেল: বর্ষাকালে প্রতিদিন একটি করে ফল খাওয়া খুবই ভালো। এতে অনেক রকম রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তার মধ্যে আপেল খুবই উপকারী। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত খাবারের তালিকায় ১টি করে আপেল রাখা উচিত।
বেদানা: বেদানার মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে। এছাড়া এটা মেটাবলিজমকে বাড়িয়ে তোলে এবং হজমে সাহায্য করে। রোগ-প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে।
নাসপাতি: এটিও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং আমাদের শরীরও ঠান্ডা রাখে। এছাড়া, জ্বর, সর্দি, কাশি কমাতে সাহায্য করে। এতে প্রচুর ভিটামিন, মিনারেলস ও ফাইবার থাকে।
পেয়ারা: পেয়ারাতে থাকে ভিটামিন সি। আর ভিটামিন সি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতার উন্নতি করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়া যে কোন ইনফেকশন থেকে পেয়ারা শরীরকে সুস্থ রাখে।
কলা: পরিচিত ও সহজলভ্য ফল কলা। এতে ভিটামিন এবং মিনারেলস থাকে। এটি আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
জাম: এটি বর্ষাকালের একটি অন্যতম ফল। এতে ক্যালোরি কম রয়েছে এবং আয়রন, ফোলেট, পটাসিয়াম এবং ভিটামিন জাতীয় পুষ্টি রয়েছে। বর্ষার সময় কালো জাম খাওয়া ভালো।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত