
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস অবহেলা করলেও ষষ্ঠ মাস ২০২০ সালের ডিসেম্বরে কালো টাকা সাদা করতে হুমড়ি খেয়ে পড়েছেন কালো টাকার মালিকরা।
করোনার কারণে দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে আয়কর দেয়ার মাধ্যমে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয় সরকার। তারই প্রেক্ষিতে কালো টাকা সাদা করেছেন ৪২৯২ জন কালো টাকার মালিক।
সোমবার (৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় ১০ হাজার ২২০ কোটি কালো টাকা সাদা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, গত বছরের ১ জুলাই অর্থবছর শুরুর পর ২৯ নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে ৩ হাজার ৩৫৮ ব্যক্তি কালো টাকা সাদা করেছিলেন।
কিন্তু শুধু ডিসেম্বরেই অপ্রদর্শিত আয়ের ঘোষণা দিয়েছেন বা কালো টাকা সাদা করেছেন ৪ হাজার ২৯২ জন। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ হাজার ৬৫০ জন কালো টাকা সাদা করেছেন।
সূত্র জানায়, অর্থবছরের প্রথম পাঁচ মাসে নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, ফ্ল্যাট ও জমি কিনে কালো টাকা সাদা করেছেন ৩ হাজার ২২০ জন। এভাবে ডিসেম্বরে নতুন করে ৪ হাজার ২২৫ জন কালো টাকা সাদা করেছেন। ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগ না করে ৭ হাজার ৪৪৫ জন কালো টাকা সাদা করেছেন।
অন্যদিকে অর্থবছরের প্রথম পাঁচ মাসে শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করেছেন ১৩৮ জন। ডিসেম্বরে শেয়ারবাজারে আরও ৬৭ জন বিনিয়োগ করে কালো টাকা সাদা করেছেন।
জানা যায়, অর্থবছরের প্রথম ছয় মাসে কালো টাকা বিনিয়োগের মাধ্যমে ৭ হাজার ৬৫০ জন ব্যক্তি শ্রেণির করদাতার কাছ থেকে সরকার মোট ৯৬২ কোটি টাকা রাজস্ব পেয়েছে।
এনবিআর কালো টাকা সাদা করার এ সুযোগ দিচ্ছে এক বছরের জন্য। ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত উৎস না জানিয়েই টাকা সাদা করা যাবে।
নতুন বিধানে করদাতারা তাদের আয়কর রিটার্নে অপ্রদর্শিত আয়ের নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য যেকোনো সম্পদের ওপর ১০ শতাংশ কর প্রদানের মাধ্যমে বৈধ করতে পারবেন।
ব্যক্তি পর্যায়ে প্রদর্শিত আয়ের ওপর সর্বোচ্চ প্রদেয় কর ২৫ শতাংশ। সেখানে অপ্রদর্শিত আয়ের ওপর এ হার মাত্র ১০ শতাংশ।
এনবিআর আরও জানায়, দেশে ১৭ বার কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। এতে প্রায় ১৪ হাজার কোটি টাকা সাদা হয়েছে। সবচেয়ে বেশি টাকা সাদা হয়েছে ২০০৭ ও ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন ৩২ হাজার ৫৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সুযোগ নিয়েছিলেন। তখন ৯ হাজার ৬৮৩ কোটি টাকা বৈধ করা হয়।
বাণিজ্য প্রতিদিন/এম জি
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৭প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৮গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৯শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি





পাঠকের মতামত