
দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) সব ধরনের সূচকের পতন হয়েছে। এদিন কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এগারশ কোটি টাকা ছাড়িয়েছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৮৮ কোটি ৬ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৭৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে।
এসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৩টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ টাকা।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত