
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। অবশ্য এই টানা ঊর্ধ্বমুখী ধারায় ফেরার আগে শেয়ারবাজারে টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়।
আগের কার্যদিবসের মতো আজও লেনদেনের শুরুতেই মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার আভাস পাওয়া যায়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেন শুরুর ৫০ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান সূচক ৪৭ পয়েন্ট পড়ে যায়।
তবে শেষ দুই ঘণ্টার লেনদেনে কিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। এতে সূচকের বড় উত্থান থমকে দাঁড়ায়। এরপরও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবসে সূচকটি বাড়ল ৮০ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে এক হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় এক পয়েন্ট কমে এক হাজার ৬৯৮ পয়েন্টে নেমেছে।
প্রধান সূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৪৪টি এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারটিতে লেনদেন হয়েছে ৮৯২ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১০৬ কোটি ৯৯ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৫৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসেফিক ইনস্যুরেন্সের ৩৬ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইনস্যুরেন্স।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, বেক্সিমকো, রিপাবলিক ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, পিপলস ইনস্যুরেন্স এবং এডিএন টেলিকম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৮৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৬টির এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।
- ১জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ২জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৪জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৫জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৬তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ৭মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৮নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ৯বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ১০কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৮ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৯যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত