
করোনা মহামারির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে ‘বার্ড ফ্লু’ ভাইরাস। গত ১০ দিনে এই ভাইরাসে দেশটিতে কয়েক লক্ষ পাখির মৃত্যু হয়েছে।
ইতোমধ্যে ভারতের ৪টি রাজ্য ‘বার্ড ফ্লু’র’ সংক্রমণ নিশ্চিত করেছে। রাজ্যগুলো হলো- হিমাচল, মধ্য প্রদেশ, কেরালা এবং রাজস্থান। ‘বার্ড ফ্লু’ ছড়িয়ে পড়া ঠেকাতে এসব রাজ্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর এনডিটিভির
এসব রাজ্যে মুরগি ও হাঁস বিক্রি বন্ধ করা হয়েছে। সংক্রমণ যাতে মানুষের মধ্যেও ছড়িয়ে না পড়ে সে দিকে নজর রখছে রাজ্য সরকারগুলো।
গত সপ্তাহে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ে হিমাচলের পরিযায়ী পাখিদের মধ্যে। রাজ্য সরকারের হিসেবে প্রায় এক হাজার ৭০০ পাখির মৃত্যু হয়েছে সেখানে। এরপরেই রাজ্যে মাছ, মুরগি এবং হাঁস বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। মুরগির ডিম বিক্রিও বন্ধ করে দেওয়া হয়েছে।
‘বার্ড ফ্লু’ ঠেকাতে মধ্যপ্রদেশের ইন্দোর কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইন্দোর শহরের হঠাৎ কাকদের মৃত্যুতে আলাদা টিম গঠন করা হয়েছে। যেসব স্থানে কাক মারা যাচ্ছে সেসব স্থানের মানুষদের ঘরে ঘরে গিয়ে ‘বার্ড ফ্লু’ পরীক্ষা করা হচ্ছে।
রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হরিয়ানায় হাঁসের শরীরে ‘বার্ড ফ্লু’র’ উপস্থিতি পাওয়া গেছে। রাজস্থান সরকার হাঁস মালিকদের হাঁস মেরে ফেলার নির্দেশ দিয়েছে।
তবে ভারতে বুধবার সকাল পর্যন্ত মানুষের শরীরে ‘বার্ড ফ্লু’র’ উপস্থিতি পাওয়া যায়নি। কয়েক বছর আগে দেশটিতে মানুষের শরীরে ‘বার্ড ফ্লু’ পাওয়া গিয়েছিল। ভাইরাসটি যেন মানুষের শরীরে ছড়িয়ে পড়তে না পারে তাই আগে থেকেই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ২উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৩রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৪মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৫৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ৬বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ৭রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৮বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৯ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ১০এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৬UCB Price Sensitive Information
- ৭চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৮ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত