
এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ালো ইরান। আগামী জুনে যা প্রযোজ্য হবে। সোমবার (২৭ মে) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক ইরান। আসন্ন জুনে এশিয়া অভিমুখী ইরানি লাইট ক্রুডের আনুষ্ঠানিক বিক্রয়মূল্য (ওএসপি) বাড়িয়েছে দেশটি।
এক্ষেত্রে দুবাই ও ওমান বেঞ্চমার্কের বিপরীতে ইরানি লাইট ক্রুডের ওএসপি দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৩ ডলার ১০ সেন্টের ওপরে। ইরানের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে।
আলোচ্য কর্মদিবসে আন্তর্জাতিক বাজারে তেলের দর বৃদ্ধি পেয়েছে। স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের আগামী জুলাইয়ের চুক্তি মূল্য বেড়েছে ৫৬ সেন্ট। ব্যারেলপ্রতি দাম স্থির হয়েছে ৮২ ডলার ৬৮ সেন্টে।
একই দিনে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৫৮ সেন্ট। ব্যারেলে দাম উঠেছে ৭৮ ডলার ৩০ সেন্টে।
তেলের উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান বন্দা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, বিনিয়োগকারীরা এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রা নীতির গতিপথের দিকে চেয়ে আছেন। ফলে জ্বালানি তেলের বাজার জটিল আকার ধারণ করেছে।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে





পাঠকের মতামত