
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনায় কয়রা উপজেলায় বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে তার অনুসারী স্হানীয় বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১১ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার মধুর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বায়েজিদ হোসেন বাচ্চু, কয়রার বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আঃ মজিদ মিস্ত্রি, আঃ গফফার, এফ এম মোহররম হোসেন, নাজমুল হুদা, কামরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, এ করিম, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, আবু তায়েব, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইলিয়াস হোসেন জনী,জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরুিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুর রহমান, শ্রমীক দল নেতা আকবার হোসেন, আঃ রউফ, আজিজুল ইসলাম, তাতী দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, শেখ আব্দুল্লাহ আল মামুন, তৌহিদুর রহমান, মেহেদী হাসান, মহিলা দল নেত্রী ফাতেমা খাতুন, মাহফুজা, রুবিনা প্রমুখ।
মানববন্ধনে বক্তরা দাবি করেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা হিসেবে কয়রা উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী এবং বারবার কারাবরণকারী নেতা নুরুল আমিন বাবুল। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অসংখ্য নাশকতা মামলার আসামী ছিলেন তিনি। ৫ আগস্টের পরে আওয়ামীলীগের সাথে আতাত করা দলের চক্রান্তকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি বহিষ্কার হন। তাই অনতিবিলম্বে নুরুল আমিন বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।
উল্লেখ্য, দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এম জি
- ১ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ২মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৩অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৪ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৫থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৬বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৭প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৮ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৯প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১০সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে





পাঠকের মতামত