
দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ বলে স্বীকৃত রেমডেসিভির বাজারজাত করার অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন। অনুমোদন পাওয়ার পর রোববার (২৪ মে) থেকে ওষুধটি সরবরাহ করা শুরু করেছে এসকেএফ।
ইতিমধ্যে ১৩টি হাসপাতালকে এই ওষুধ সরবরাহ করেছে এসকেএফ। প্রতিষ্ঠানটির উৎপাদন করা রেমডেসিভিরের বাণিজ্যিক নাম ‘রেমিভির’।
এসকেএফ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ঔষধ প্রশাসন গত মার্চ মাসে ওষুধটি জরুরি ভিত্তিতে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। অনুমোদনের পরপরই এসকেএফের ফরমুলেশন বিজ্ঞানীরা মার্চ মাসের মাঝামাঝি থেকে রেমডেসিভির নিয়ে কাজ শুরু করেন। প্রতিষ্ঠানটি প্রথম সপ্তাহে এর উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করে। আজকে বাজারজাতের অনুমতি দেয় ঔষধ প্রশাসন।
এ বিষয়ে ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা এসকেএফকে ওষুধটি বাজারজাতের অনুমতি দিয়েছি। তারা এটা করোনা ভাইরাসের চিকিৎসার জন্য অনুমোদিত সরকারি ও বেসরকারি হাসপাতালে সরবরাহ করতে পারবে।
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন গণমাধ্যমকে বলেন, এসকেএফ চায় বাংলাদেশের মানুষকে করোনা মহামারি থেকে সুরক্ষা দিতে। এর চিকিৎসা যেন সহজলভ্য হয়, সে জন্য এসকেএফ কাজ করছে।
করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় মার্কিন প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেস কোম্পানির তৈরি রেমডেসিভির প্রয়োগে ভালো ফলাফল পাওয়া যায়। এ নিয়ে বহুবার পরীক্ষা নীরিক্ষাও করা হয়। কার্যকরী ফল পাওয়ায় পরে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন, জাপান সরকার এবং ইউরোপীয় দেশগুলোর ওষুধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ‘ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি’ বিশেষ পরিস্থিতিতে জরুরি ওষুধ হিসেবে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দেয়।
দেশের আরেক খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাও রেমডেসিভির বাজারজাত করার অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানটির তৈরি রেমডেসিভিরের সংস্করণ ‘বেমসিভির’ ব্র্যান্ড নামে সরবরাহ হচ্ছে।
এসকেএফের বিজ্ঞপ্তিতে বলা হয়, রেমিভির উৎপাদন করা হয়েছে এসকেএফের ফারাজ আইয়াজ হোসেন ভবনের প্ল্যান্টে। সেখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে ও সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ওষুধটি তৈরি করা হয়েছে।
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ৩কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৪সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৫সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৬সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৮বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৯ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ১০কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু





পাঠকের মতামত