প্রকাশিত: মে ৩১, ২০২০ ৭:৫৪ এএম

মহামারি করোনাভাইরাসের প্রেক্ষিতে কারখানা বন্ধ করে দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং। অপরদিকে বন্ধ কারখানা পুনরায় চালু করেছে স্ট্যান্ডার্ড সিরামিক।

কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।

তাল্লু স্পিনিং কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, গত ৭ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা করে কারখানা লে অফ ঘোষণা করে। এখন লে অফ তুলে নিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, সরকার লকডাউন তুলে না নেয়া পর্যন্ত এবং মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।

অপরদিকে করোনাভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে সবধরনের প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে। এর কারণ কারখানার কাঁচামালের অপ্রাপ্যতা এবং উৎপাদিত পণ্য বিতরণ করতে না পেরে স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানা ১৬ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

সরকার ঘোষিত সাধারণ ছুটি আর না বাড়ানোর কারণে ১ জুন থেকে কোম্পানির কারখানা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়

বাংলাদেশ ব্যাংকের সর্বজনীন ‘বাংলা কিউআর’ পেমেন্ট উদ্যোগকে বেগবান করতে এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সুদৃঢ় করতে ...

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান (২০০১–২০০২) ও সাবেক পরিচালক (১৯৮৪–২০২৫) বিশিষ্ট শিক্ষানুরাগী ও ...

গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক

২০২৬ সালের প্রথমার্ধের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স মিস্ট্রি সার্ভে’প্রোগ্রামের আওতায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা ব্রাঞ্চ এবং কর্মীদের স্বীকৃতি ...

কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক

গ্রাহকদের ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কুইক রেসপন্স (কিউআর) স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা ...

জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার

বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, পেশাগত প্রস্তুতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে ‘টুডেস ...