প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩ ১০:৪৮ পিএম

পুঁজিবাজারে আসবে একমি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কালিয়ার রেপ্লিকা লিমিটেড। এটি একটি প্যাকেজিং প্রতিষ্ঠান। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

মঙ্গলবার বিকেলে (৩১ অক্টোবর) রাজধানীর গুলশানে কায়লার রেপ্লিকার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল, প্যাকেজিং খাতের প্রতিষ্ঠান কায়লার রেপ্লিকার কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার হিসেবেও কাজ করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং কায়লার রেপ্লিকার পক্ষে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কায়লার রেপ্লিকার প্রধান অর্থ কর্মকর্তা কাজি এমডি সাইফুল ইসলাম এফসিএমএ, একমি ল্যাবরেটরিজর নির্বাহী পরিচালক কাজী মোহাম্মদ বদরুদ্দিনসহ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।

শেয়ার

পাঠকের মতামত

কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার

চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ...

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...

ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ...

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ারবাজারে লেনদেন, স্বার্থের সংঘাত, আর্থিক ...