প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২ ২:৪৬ পিএম

এক কিশোরীকে অপহরণের অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো র‌্যাব-১৩ সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহামেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় দায়ের করা মামলার সূত্র ধরে র‌্যাব তদন্ত শুরু করে। তদন্তের একক পর্যায়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী সাজ্জাদ হোসন ওরফে আবীর, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করেন।

এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা অপহরণের কথা স্বীকার করেন।

শেয়ার

পাঠকের মতামত

গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার ...

নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক

মন্ত্রিসভার সম্ভাব্য প্রসারণে যাঁদের নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে,তাঁদের মধ্যে অন্যতম চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের ...