জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৬ ৬:২৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে পুশ ইনের ঘটনায় ‘নোম্যান্সল্যান্ডে’ অবস্থান করা নারী-শিশুসহ ১২ জনকে চারদিন পর ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

সোমবার, ১৫ জুন দুপুরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত সাব পিলারের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের অফিসার পর্যায়ের পতাকা বৈঠকের সময় উত্তেজনার সৃষ্টি হলে ১২ জনকে নিয়ে পিছু হটে বিএসএফ।

এর আগে গত শুক্রবার ভোররাতে ওই সীমান্ত দিয়ে চার নারী, চার পুরুষ ও চার শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাঁধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি।

এরপর চারদিন ধরে তারা সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। বিজিবির আহ্বানে পরিচয় যাচাই শেষে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল বিএসএফ। এরপর আজ সোমবার তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়া হয়।

কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক রয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...

সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন

​জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিং করণ এবং পানি নিষ্কাশনের ...