জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫ ৯:৩৭ পিএম

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা ও বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে আন্তঃশাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের মুবাল্লিগ শায়খ হিকমাতুল্লাহ আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মাওলানা রফিকুল ইসলাম, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা ও যশোর অঞ্চল পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল্লাহ আল ফারুক।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন খুলনা জোন প্রধান আ,খ,ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেয মাওলানা আব্দুল মমিন।

অনুষ্ঠান পরিচালনা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার খুলনা শাখার অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল কাফী।

এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা যশোর ও বরিশাল অঞ্চলসমূহের শাখা প্রধান, শাখা সহকারীসহ অন্যান্য দায়িত্বশীল ও ওস্তাদবৃন্দ।

আন্তঃশাখা হিফযুল কুরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

গাছের চারা রোপনের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি, দেওয়ালে লেখা জয় বাংলা

খুলনার কয়রা উপজেলায় সরকারের পরিবেশবান্ধব দূরদর্শী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম অবহেলা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: শফিকুল আলম মনা

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে খুলনা ...

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত, ঝুঁকি নিয়ে যাতায়াত লাখো মানুষের

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যাত্রীবাহী করিডর খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। টানা ...