
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গণতান্ত্রিকভাবে আন্দোলন করে সবাইকে নির্বাচনে আসা উচিত। তাহলেই দেশ শান্তিতে থাকবে। নির্বাচনি হচ্ছে গণতন্ত্রের শেষ কথা। বিএনপি বড় রাজনীতিক দল তারা আন্দোলন করবে। রাজপথে কেউ কাউকে উঠায় দেবে এটা কখনো সম্ভব না।
তিনি,বুধবার দুপুরে রংপুর ডায়াবেটিক সমিতির আলোচনা সভায় যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, দেশে ডলারের যে দাম বেড়েছে আমাদের ইমপোর্ট আইটেমগুলোর উপর তার প্রভাব পড়েছে। অন্যান্য দেশে যে মূল্যস্ফীতি তার থেকে আমাদের দেশে কমই আছে। সব মিলিয়ে অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এই সময়টা আমাদের একটু সাশ্রয়ী হওয়ার জন্য। বিদ্যুতের ব্যবহার যেন আমরা দেখে শুনে করি। এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর যে ডিসটেন্স ছিল সেটি কমে এসেছে। আমরা এখন ভালো আছি। নিত্য পণ্যের বাজারে ডলার ভ্যালু যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন পর্যন্ত ইমপোর্ট আইটেমের উপরের প্রভাব পড়বে। কৃষি পণ্য যেটা শীতের ফসল সেগুলো রিজেনেবল আছে। ডাল, তেল, চিনি এই আইটেমগুলো গ্লোবাল মার্কেটে যে প্রাইস আছে তার উপর ডিপেন্ড করে। তাই এটা কবে কমবে বলা মুশকিল। সয়াবিনের দাম কখনো কমছে আবার কখনো বেড়ে যাচ্ছে। গ্লোবাল সিচুয়েশন আরো দুই তিন দিন যদি বাড়ে তখন হয়তো আমাদের এখানে বাড়বে। টিসিবির যে পণ্য এক কোটি পরিবারকে দেয়া হচ্ছে এটি কন্টিনিউ করা হবে। যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এটি দেয়া হবে।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেয়ার নির্বাচন হোক। মুখে বলব ফেয়ার আর কাজ করবো না তা তো হয় না। সাধারণ মানুষ যেমন ভোট চায় তেমনটাই হোক। এলাকার উন্নয়ন হোক এটাই আমিও চাই।
রসিক নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিজয়ের ব্যাপারে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি সবেমাত্র রংপুরে আসলাম। দুই তিনদিন পরেই পরিস্হিতি বলতে পারব। তবে আওয়ামী লীগ যেহেতু একটি বড় দল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জয় আসবেই।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত