
রবি আজিয়াটা কোম্পানিটি গত ২২ বছরে মাত্র ৬ বছর লোকসানে কাটিয়েছে। বাকি ১৬ বছর কোম্পানিটি ব্যবসায় লাভ করেছে বলে জানিয়েছে কোম্পানিটির পরিচালোনা পর্ষদ। বরি ইপিএস কম যাচ্ছে এটা ঠিক। কিন্তু কোম্পানিটি যে লাভবান কোম্পানি নয় এটা বলার সুযোগ নেই। ব্যবসায় লাভ ক্ষতি হবে এটাই স্বাভাবিক। তারই ধারা বাহিকতায় রবি আজিয়াটা ২২ বছরের মধ্যে ১৬ বছরই লাভ করেছে। বাকি ছয় বছর কাটিয়েছে লোকসানে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোম্পানিটির ২০২০ সালে জুলাই- ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নিয়ে আয়োজিত ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
করোনা কালে রবি সরকারের সাথে তাল মিলিয়ে তাদের সর্বোত্তম সেবা দিয়েছে। দেশের এ কঠিন সময়ে ভালো সার্ভিস দেওয়ায় রবি এওয়ার্ড পেয়েছে। যা কোম্পানিটিকে অনুপ্রেরণা দেয় বলে জানিয়েছে কোম্পানিটির এমডি মাহতাব উদ্দিন আহমেদ।
বর্তমানে রবি আজিয়াটা নতুন টেকনোলজি ব্যবহার করছে। রবি শিক্ষার্থীদের জন্য কম খরচে যে ডাটা দিয়েছে তা এর চেয়ে কম রেটে দেওয়া সম্ভব নয়। রবির এমন ভালো কাজের প্রতিদান হিসেবে পেয়েছে এওয়ার্ড।
মাহতাব আহমেদ উদ্দিন বলেন, রবির ব্যবহার বাড়লেও রেভিনিউ বাড়ছে না। রবি কোম্পানিটিকে টেক্স দিতে হয় ৭৭ শতাংশ। যেখানে গ্রামীণ ফোন কোম্পানিকে টেক্স দিতে হয় ৪৫ শতাংশ। কারণ হিসেবে তিনি বলেন, রবি টেক্স দিতে হয় ৪৫ শতাংশ । আবার অন্য দিকে রেভিনিউর উপর রবি আজিয়াটাকে টেক্স দিতে হয় ২ শতাংশ। এর দ্বাড়া একই খাতের দুই কোম্পানির জন্য দুই নিয়ম হয়ে যাচ্ছে। আশা করছি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এটা কমিয়ে আনবে।
তিনি বলেন, তবে সচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রামীণফোন ৪০ শতাংশ হারে কর দেয়। আর আমাদেরকে কর দিতে হচ্ছে রেভিনিউ’র উপরে। প্রতিবছর আমাদের রেভিনিউ হয় ৭ হাজার কোটি টাকা। আর সেখানে ২ শতাংশ টার্নওভার ট্যাক্স দিলে সরকারকে দিতে হচ্ছে সর্বনিম্ন ১৪০ কোটি টাকা।
কোম্পানিটির লাভ হোক বা ক্ষতি হোক কোম্পানিটিকে রেভিনিউর উপর ২ শতাংশ টেক্স দিতে হয়। দুই শতাংশ হারে রেভিনিউ’র উপর টার্নওভার ট্যাক্স দেওয়ার ফলে সরকারকে ৭৭ শতাংশ কর দিতে হয়। যা নিয়ে সরকারের আশ্বাস পেয়ে কোম্পানিটি পুঁজিবাজারে এসেছে। কোম্পানিটির পরিচারোনা পর্ষদ আশা করছেন অল্প সময়ে সরকারের আশ্বাসের প্রতিফলন গঠবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, তৃতীয় প্রান্তিকে (অর্থাৎ জুলাই-৩০ সেপ্টেম্বর সময়ে) রবি আজিয়াটার মুনাফা হয়েছে ৪০ কোটি টাকা। এর আগের প্রান্তিক অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে মুনাফা হয়েছিল ৬০ কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ২০ কোটি টাকা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চিফ ট্রেটেজারী অফিসার রূহুল আমিন, চিফ কোঅপারেট এন্ড রেগুলেটরী অফিসার মোহাম্মদ সাহেদুল আলম।
- ১জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ২রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৩মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৪পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৫সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৬বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৭টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৮নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৮কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৯নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত