
দক্ষিণ গাজায় লড়াইয়ের সময় ইসরায়েলের অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানের সময় ইসরায়েলি তিন সৈন্য নিহত হয়েছেন। সেই সঙ্গে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি তারা।
ইসরায়েলি সরকারি বেতার ক্যান রেডিও বলেছে, রাফার একটি ভবনে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে ওই সৈন্যরা হতাহত হয়েছেন।
আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাস যোদ্ধাদের সর্বশেষ ঘাঁটি ধ্বংস ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু করেছে তারা।
প্রায় ৭ মাস ধরে ইসরায়েল-হামাস যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকা। সেখানকার ১০ লাখের বেশি শরণার্থী জীবন বাঁচাতে পালিয়ে রাফায় আশ্রয় নিয়েছেন। সেখানে অত্যন্ত জরাজীর্ণ পরিস্থিতিতে তাঁবু টানিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ইসরায়েলি সামরিক অভিযানের কারণে সেখানে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
রাফায় বেসামরিকদের লক্ষ্য করে ইসরায়েলি অভিযান বন্ধের আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। কিন্তু পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থার উদ্বেগকে পাত্তা না দিয়ে সেখানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
তিন সপ্তাহ ধরে ইসরায়েলের রাফা অভিযান ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বর্তমানে অনেকটা ক্ষোভে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। গাজার দক্ষিণের নগরীর জরাজীর্ণ শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও পশ্চিমা অনেক দেশ।
গত রোববার রাফা নগরীর পশ্চিমের একটি জেলার শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সেখানে অন্তত ৪৫ শরণার্থীর প্রাণহানি ঘটে। ইসরায়েল বলেছে, হামাসের জ্যেষ্ঠ দুই কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করেছিল তারা। বেসামরিক হতাহত তাদের হামলার উদ্দেশ্য ছিল না।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘দুর্ভাগ্যবশত কিছু দুঃখজনক ভুলের ঘটনা ঘটেছে।’
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, রোববারের বিমান হামলায় রাফার একটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেই ভবনের মজুত করে রাখা গোলাবারুদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে রাফায় হামলা শুরু করে ইসরায়েল। এর আগে ৭ মাসের যুদ্ধে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, তখন থেকে অনেকেই শহরটি ছেড়ে পালিয়ে গেছেন।
মঙ্গলবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র পুনরায় রাফায় বড় ধরনের স্থল অভিযানের বিরোধিতা করেছে। তবে সেখানে এই ধরনের কোনও অভিযান চলছে বলে মনে করে না তারা।
- ১সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ২মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ৩সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ৪সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ৫গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ৬দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৭ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ৮সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ১০মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত