
মরা গরুর মাংস বিক্রির অভিযোগে চাচার বিরুদ্ধে ভাতিজাকে মারধরের অভিযোগ উঠেছে। জবাই করা গরুটি মরা ছিল না বলে নিশ্চিত করেছে রংপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ও সেনেটারি বিভাগ।
শনিবার সকালে নগরীর লালবাগ হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ, ব্যবসায়ী সমিতি, মাংস বিক্রেতা বসে বিষয়টি সমাধান করেন।
তাজহাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল হক জানান, শনিবার সকালে নগরীর মাহিগঞ্জ এলাকার এক বাজারে তৈয়বুর রহমান নামে এক মাংস বিক্রেতা ২ মণ ওজনের একটি গরু জবাই করেন। তৈয়বুর রহমানের কাছ থেকে সেই গরুর মাংস কিনে এনে লালবাগ হাটে বিক্রি শুরু করেন সাগর নামে এক মাংস বিক্রেতা।
সাগরের চাচা মাংস বিক্রেতা আনিছুর রহমান ওই মাংস মরা গরুর বলে প্রচার চালান। তিনি মরা গরুর মাংস বিক্রির বিষয়টি লালবাগ হাট ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমকে জানান। ঘটনাটি লালবাগ এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আনিছুর তার ভাতিজা সাগরকে বেধড়ক মারধর করেন।
ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, তাকে জানানোর পর তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশকে খবর দেয়া হয় এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের লোকজন আসে। সবাই দেখেছে মাংস মরা গরুর নয়। এখানে জবাই না হওয়ায় পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়। পরে সাগর মাহিগঞ্জে মাংসগুলো ফেরত পাঠিয়েছে।
এস আই বলেন, আমরা বাজারে আসার পর প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক এসে পরীক্ষার পর জানান মাংসগুলো মরা গরুর নয়। তখন বিষয়টি মিটমাট হয়। আমরা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এএসএম সাদেকুর রহমান বলেন, আমরা খোঁজ নিয়েছি। গরুটি জীবিত ছিল। কোনো সমস্যা ছিল না। মাংস খাওয়া যাবে।
সাগর বলেন, আমি নিজেই মাহিগঞ্জে ছিলাম। সেখান থেকে মাংস কিনে নিয়ে এসে লালবাগ হাটে বিক্রি শুরু করি। চাচা এসে বলে মরা গরু। সবাইকে এই খবর দেয়। লোকজন এসে মাংস বিক্রি বন্ধ করে দেয়। চাচা আমাকে পারপিট করেছে বলে জানায় সে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত