
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন হাজারের বেশি মানুষ ব্রুসেলোসিস নামে ব্যাক্টেরিয়ায় সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। গত বছর একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ব্যাক্টেরিয়াটি বের হয়ে যাওয়ায় এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে।
গানসু প্রদেশের লানঝু শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তিন হাজার ২৪৫ জনের মধ্যে ব্রুসেলোসিস রোগটি শনাক্ত হয়েছে। আরও এক হাজার ৪০১ জনের মধ্যে প্রাথমিকভাবে এটি পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এই রোগে এখনও কেউ মারা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ২৯ লাখ বাসিন্দার মধ্যে এ পর্যন্ত ২১ হাজার ৮৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
ব্রুসেলোসিস রোগটি মাল্টা জ্বর বা ভূমধ্যসাগরীয় জ্বর নামেও পরিচিত।মূলত গবাদি পশুর মাধ্যমে এর সংক্রমণ ঘটে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, জ্বর ও অবসাদ।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে প্রাণীতে ছড়ায়। মানুষ থেকে মানুষে এই রোগের সংক্রমণ বিরল। অধিকাংশ মানুষই নোংরা খাবার বা নিশ্বাসের মাধ্যমে ব্যাক্টেরিয়াটি গ্রহণের ফলে এই রোগে আক্রান্ত হয়।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত