
জিং সমৃদ্ধ ধান ও চাল (ব্রি-ধান ৭৪) সংগ্রহ বিষয়ক কর্মশালা বুধবার রংপুর জেলা খাদ্র নিয়ন্ত্রকের সন্মেলন কক্ষে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম।
কর্মশালায় বক্তারা বলেন, রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে রংপুর, গাইবান্ধা ও ঠাকুরগা জেলায় জিং ধানের চাষ করা হচ্ছে। এবার বোরো মৌসুমে এই তিন জেলার ৬ হাজার ২ শত ১০ হেক্টর জমিতে জিং ধানের চাষ করা হয়েছে।
উৎপাদন ধারা হয়েছে ৩৫ হাজার মেট্রিক টন। জিং ধান ১৪৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়। জেলার তারাগঞ্জ উপজেলায় এই ধান সবচাইতে বেশি চাষ হয়ে থাকে। পুষ্টি ও গুনগত মানের দিক থেকে এই ধানের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কর্মশালায় বক্তারা বলেন, জিং ধান চাষের জন্য কৃষদের মাঝে ২ হাজার মেট্রিক টন বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্টান ও বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোও জিং ধানের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করে আসছে।
রংপুর জেলা খাদ্র নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রইচ উদ্দিন, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী প্রমুখ। কর্মশালায় খাদ্য বিভাগের কর্মকর্তা,কৃষি বিভাগ, কৃষক, সাংবাদিক, মিলার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংগ্রহণ করে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল





পাঠকের মতামত