প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৪:১৩ পিএম

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বাংলাদেশ কনস্যুলেটের অনারারি কনসাল এবং টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন ।

সম্প্রতি বিসিসিসিআইয়ের পক্ষে পরিচালনা পর্ষদের নবনির্বাচিত এই সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন সংগঠনের প্রেসিডেন্ট গাজী গোলাম মুর্তজা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দীন, সেক্রেটারি জেনারেল শাহজাহান মৃধা এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা।

এ সময় বিসিসিসিআইয়ের প্রেসিডেন্ট গাজী গোলাম মুর্তজা বলেন, ‘জিয়াউদ্দিন আদিলের মতো স্বনামধন্য ব্যবসায়ী ও আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্বকে বিসিসিসিআইয়ের বোর্ড অব ডিরেক্টরের সদস্য হিসেবে পেয়ে আমরা আনন্দিত।

নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ভিন্ন মাত্রার ব্যবসায়িক জ্ঞান কাজে লাগিয়ে তিনি বিসিসিসিআইকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা রাখি।’ জিয়াউদ্দিন আদিল বলেন, ‘বিসিসিসিআইয়ের মতো গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক সংগঠনের পরিচালনা পর্ষদের সঙ্গে থেকে দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রচেষ্টা থাকবে।’

বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউদ্দিন আদিল বর্তমানে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বাংলাদেশ কনস্যুলেটের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। টপ অব মাইন্ড ছাড়াও তিনি পাবলিক রিলেশনস এজেন্সি মাস্টহেড পিআরয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

পিআর অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস খাতে বিশেষ অবদান রাখায় ২০১৯ সালে তাঁকে ‘পারসন অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড প্রদান করে সিঙ্গাপুরভিত্তিক নিউজ এজেন্সি এশিয়া ওয়ান।

শেয়ার

পাঠকের মতামত

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...