জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৬ ৮:০২ পিএম

জ্ঞানী শক্তি জ্ঞানী আলো। জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোর সন্ধান দেয়।  আর এ জ্ঞান অর্জন করতে গেলে আমাদের অনেক কিছুই করতে হয়। যার মধ্যে অন্যতম হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা খুলনা শাখার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও শাখা প্রধান হাফেজ ইমরান খালিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের সেক্রেটারি এস এম  আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের শাখা সমূহের পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক,  হাফেয আব্দুল মুমিন, আরিফ উল্লাহ সহ বিভিন্ন শাখা প্রধান ও সহকারী প্রধান গণ।

এ সময় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুর রহমান বলেন, তানযীমুল উম্মাহ এই অঞ্চলে একটি ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা চালু করেছে, তানযীমুল উম্মাহর শিক্ষা মিশন দেশের জন্য উত্তম নাগরিক তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

এসকেএস

 

 

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

গাছের চারা রোপনের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি, দেওয়ালে লেখা জয় বাংলা

খুলনার কয়রা উপজেলায় সরকারের পরিবেশবান্ধব দূরদর্শী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম অবহেলা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...