প্রকাশিত: মার্চ ১, ২০২১ ৩:৫৬ পিএম

গত বছরের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ঢাকাতেই একটি হোটেলে আইসোলোশনে ছিলেন অনেক দিন। সুস্থ হওয়ার পরই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে ডাগ আউটে যোগ দিতে পেরেছিলেন। এবার তো প্রিমিয়ার লিগের খেলাও মাঠে বসে দেখছেন সরাসরি। তাই বাংলাদেশেই করোনার টিকা নিলেন ইংলিশ কোচ।

সোমবার (১ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিকা নিয়েছেন জেমি ডে। তার মতো টিকা নিয়েছেন আরও দুই ইংলিশ কোচও। জেমি ডের পাশাপাশি সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলিও টিকা নিয়েছেন।

জেমি ডে টিকা নেওয়ার পর বলেছেন, ‘করোনাভাইরাসের টিকার প্রথম ধাপ সম্পন্ন হলো। টিকা নিয়ে আমি ভালো আছি। কোনও সমস্যা হচ্ছে না। যদিও আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। তবে আমি মনে করি সবারই টিকা নেওয়া উচিত।’

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...