
টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও সম্মাননা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে এ স্বীকৃতি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ।
বৃহস্পতিবার (৩০) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে আয়োজিত সাসটেইন্যাবিলিটি রেটিং প্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
এর আগে ২০২১ সালের দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাসটেইনেবল রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই তালিকায় বেসরকারি খাতের সেরা ১০ ব্যাংককে টেকসই ব্যাংকের মর্যাদা দেওয়া হয়েছে। সেরা টেকসই মর্যাদা পেয়েছে পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানও।
স্বীকৃতি পাওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ বলেন, টেকসই অর্থায়নের অন্যতম পথিকৃৎ বাংলাদেশ ফাইন্যান্স। সবুজ অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে- বিশেষ করে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় অন্তর্ভুক্তকরণের মাধ্যমে সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ফাইন্যান্স বদ্ধপরিকর।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত