
সম্প্রতি পাকিস্তান দলের প্রধান নির্বাচকের পদ ছেড়েছেন মিসবাহ উল হক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, পরিবর্তন আসতে পারে আরেকটি পদেও। সেটি কি? জাতীয় দলের টেস্ট অধিনায়কের পদ।
পিসিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, টেস্ট অধিনায়ক আজহার আলীর নেতৃত্ব নিয়ে খুব একটা খুশি নয় বোর্ড। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কিছুটা সমর্থন আছে বলেই এতদিন আজহারকে সরানোর কথা ভাবেনি পিসিবি।
তবে এবার নতুন করে মূল্যায়ন করা হবে আজহারের পারফরম্যান্স। পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য নিউজ ইন্টারন্যাশনালক’কে সূত্রটি জানিয়েছে, পিসিবির ক্রিকেট কমিটির উচ্চ পর্যায়ের একজন আজহারকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পক্ষে।
এর আগে ওয়ানডেতেও পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন আজহার। কিন্তু দলের ক্রমাগত ব্যর্থতায় সরিয়ে দেয়া হয় তাকে। টেস্ট নেতৃত্ব হারিয়ে ফেলা তার জন্য তাই অপ্রত্যাশিত ব্যাপার হবে না।
এছাড়া কদিন আগে বিভাগীয় ক্রিকেট নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বাসভবনে গোপনে দেখা করতে যাওয়াদের মধ্যে আজহার একজন। ছিলেন মিসবাহ উল হক এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও।
বোর্ডকে না জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করায় পিসিবি এই ক্রিকেটারদের ওপর খেপে রয়েছে এমনিতেই। এমনকি মিসবাহ আর আজহারকে এই ঘটনায় তলবও করেছিল পিসিবি।
মিসবাহ তো প্রধান নির্বাচকের পদ হারালেন, এবার কি তবে আজহারের পালা? উত্তরটা সময়ই দিয়ে দেবে।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত