
কথায় বলে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া দুপুরের খাবার জমে না। তবে মাছ বিভিন্ন রকমের হয় এক একজন একেকরকম মাছের স্বাদ পছন্দ করেন। মাছ ঝোল করে খেতে ভালোবাসেন এমন মানুষও আছেন মাছের ঝোল পছন্দ নয় বরং ঝাল করে খেতে ভালোবাসেন এমন মানুষও আছেন। তবে মাছের ঝোল হোক বা মাছের ঝাল স্বাদটাই আসল। তাই আজকের আয়োজনে রয়েছে ট্যাংরা মাছের ঝোল। এই পদটি খেতে দারুণ। রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ট্যাংরা মাছের ঝোল রান্নার রেসিপিটি-
উপকরণ: ট্যাংরা মাছ আটটি, সরিষার তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা সামান্য, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ছয় থেকে আটটি, জিরা গুঁড়া আধা চা চামচ, লবন স্বাদ মতো, ধনিয়া পাতা পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন। এখন একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। তারপর তাতে একে একে সব বাটা ও গুঁড়া মশলা, লবণ এবং সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিন। ৫ মিনিট মশলা কষিয়ে তাতে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এখন কষানো হলো পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন। এখন মাছ হয়ে গেলে তাতে ফালি করা কাঁচা মরিচ, এবং জিরা গুঁড়া দিয়ে একটু ঢেকে দিন। ২-৩ মিনিট পর তেল ওপরে উঠে এলে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেলে স্বাদের ট্যাংরা মাছে ঝোল। এখন পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত