প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২ ৬:০৪ পিএম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২২’ এ একক ব্র্যান্ড হিসেবে সর্বোচ্চ ১৪টি পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। ১ হাজারের বেশি মনোনয়ন থেকে ২১টি ক্যাটাগরিতে ১২৪টি পুরস্কারের মধ্য থেকে এককভাবে ও পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতে নেয় বিকাশ।

গত রোববার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসরে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের মাঝে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকাশের ‘প্রিয় এজেন্ট মামা’ ক্যাম্পেইনটি জিতে নিয়েছে ‘বেস্ট ইউজ অব টিকটক’ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার। বিকাশ প্রিয় এজেন্টের কাছ থেকে স্বল্প খরচে ক্যাশ আউটের সুবিধা এই ক্যাম্পেইনের মাধ্যমে সফলভাবে গ্রাহকদের মাঝে ছড়িয়ে গেছে।

একইসাথে, ‘বেস্ট কনটেন্ট মার্কেটিং’ ও ‘বেস্ট ইউজ অব ইউজারস-কমিউনিটি প্লাটফর্ম/নিউ প্লাটফর্ম/ওন প্লাটফর্ম’ ক্যাটাগরিতে সিলভার এবং ব্রোঞ্জ; ‘বেস্ট ইউজ অব টিকটক’, ‘বেস্ট ইনটিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট ইউজিসি’, ও ‘বেস্ট ভিডিও’ ক্যাটাগরিতে সিলভার এবং ‘বেস্ট ইউজ অব ইনস্টাগ্রাম’, ‘বেস্ট ইউজ অব ইনফ্লুয়েন্সার’, ‘বেস্ট ইউজ অব সার্চ’, ‘বেস্ট ইউজ অব ডেটা এন্ড অ্যানালিটিক্স’ ও ‘বেস্ট ইউজ অব আন্ডার ১০ সেকেন্ড ভিডিও’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতে নিয়েছে বিকাশ।

প্রতি বছর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কর্পোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেল বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বছরের সেরা মার্কেটিং ক্যাম্পেইনগুলো নির্বাচন করেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত ভোক্তা জরিপে টানা তিনবার ২০১৯,২০২০ ও ২০২১ সালে দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার অর্জন করে বিকাশ। একই সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিভাগেও টানা পাঁচবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় প্রতিষ্ঠানটি।

শেয়ার

পাঠকের মতামত

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তা সংবর্ধিত

ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ...

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ইসলামী ব্যাংক মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে ...

ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

সম্প্রতি ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি) ২০২৫ ব্যাচের ৪৯ জন ইয়াং লিডারের গ্র্যাজুয়েশন উদযাপন করেছে ব্র্যাক ...

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় ৫০ ...

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ ...