
ঢাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুলের বাড়ি রংপুর নগরীর ভগিবালাপাড়া এলাকায়। সে রংপুর উচ্চবিদ্যালয় থেকে এস এসসি এবং রংপুর ক্যান্ট পাবলিক স্কুল থেকে এইচ এসসি পাস করে। এরপর ঢাকার একটি বেসরকারী ডেন্টাল কলেজ থেকে পাশ করে ঢাকায় প্রাক্টিস শুরু করেন।
নিহত বুলবুলের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সেনাবাহিনীর সদস্য ছিলেন। চাকরি করাকালীন ১৯৯৯ সালে মারা যান। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন বুলবুল।
দিনাজপুরে বিয়ে করে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকার শেওড়াপাড়ায় ভাড়া থাকতেন। তার একটি ছেলে ও সাত বছরের একটি মেয়ে রয়েছে। কী কারণে বুলবুল হত্যাকান্ডের শিকার হয়েছেন তা পরিবারের কেউ বলতে পারছেন না। প্রতিবেশী জাহানারা বেগম জানান, বুলবুল খুব নম্র ও ভদ্র ছিল। কারো সাথে কোনদিন ঝগড়া করতে দেখিনি। ঢাকা থেকে আসলে তার সাথে দেখা হতো।
বুলবুলেল ছোট ভাই বকুল জানান, সকাল বেলা ফোনে খবর পাই ভাইকে ছুরিকাঘাতে কে বা করা হত্যা করেছে। আমার ভাইয়ের সাথে কারো কোন বিরোধ ছিল না। কেন তাকে হত্যা করা হয়েছে তা আমরা কেউ বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুকনা কেন তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি।
ছোট বোন লাভলী সামাদ জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বড় ভাই বুলবুল। চিকিৎসা পেশার পাশাপাশি ঠিকাদারি করতেন। ঠিকাদারি কাজে আজ তার নোয়াখালী যাওয়ার কথা ছিল। বুলবুলের মা বুলবুলি বেগম জানান, শনিবার রাতেও আমাকে টাকা পাঠিয়েছে।
দুই একদিনের মধ্যেই তার বাড়িতে আসার কথা ছিল। কিন্তু তা আর হলো না। ছেলের খুনি যেই হোক তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান
তিনি।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত