
তৃতীয়বারের মতো সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক শেখ মাহবুব উর রহমান। গত বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) টানা ৬ ঘন্টা ১০ মিনিট সাঁতরে তিনি বাংলা চ্যানেল অতিক্রম করেন। এ নিয়ে মোট তিনবার তিনি বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।
এর আগে তিনি ২০১৯ সালে ৪ ঘণ্টা ৪৯ মিনিটে এবং ২০২০ সালে ৪ ঘণ্টা ৩৭ মিনিটে সাঁতরে বাংলা চ্যানেলের সীমানা অতিক্রম করেন।
বিএসইসি থেকে জানা যায়, তিনি এর আগে ২০১৯ সালে থাইল্যান্ডের ক্রাবি আইল্যান্ডে আন্দামান সাগরে অনুষ্ঠিত ওশেনম্যান ১০ কিলোমিটার সাঁতার ৪ ঘন্টা ২২ মিনিট সময় নিয়ে সফলতার সাথে শেষ করেন। তাছাড়া ২০ জানুয়ারি ২০২৩ এ অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথনে ৪২ কিলোমিটার দৌড়ে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। ২০১৭ সালে শারীরিক অসুস্থতা হতে পরিত্রাণের উপায় হিসাবে তিনি তার এই সাঁতার শুরু করেন শেখ মাহবুব উর রহমান।
এবারের ১৭তম বাংলা চ্যানেল সাঁতার ২০২২-এর আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা’। এবারের আয়োজনে অংশ নেন ৩১ জন সাঁতারু। এর মধ্যে ২০ জন সাঁতারু সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দেন।
এর মধ্যে সবচেয়ে কম সময়ে (৩ ঘণ্টা ৫৩ মিনিট) বাংলা চ্যানেল পাড়ি দেন সাইফুল ইসলাম। তিনি ষষ্ঠবারের মতো সফলভাবে বাংলা চ্যানেল পার হন। টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্রপথ ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত।
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৮বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৯চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
- ১০অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা





পাঠকের মতামত