
থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে সংস্থাটি। আদেশের কপি দেওয়া হয়েছে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের সকল বীমা কোম্পানির মুখ্য নির্বাহীর কাছে। একই সাথে অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএসইসির চেয়ারম্যান, এফআরসির চেয়ারম্যান,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বিআরটিএ চেয়ারম্যানকে।
আইডিআরএ’র প্রজ্ঞাপনে বলা হয়, দেশের জিডিপিতে বীমা খাতের পেনিট্রেশন বৃদ্ধি এবং অর্থনীতিতে বীমা খাতকে প্রবৃদ্ধির খাত (Growth Sector) হিসাবে প্রতিষ্ঠিত করা, বীমা খাতে শৃংখলা প্রতিষ্ঠা ও পলিসি গ্রাহকগণের স্বার্থ নিশ্চিত করার নিমিত্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠানসমূতের জন্য এই সার্কুলার জারি করা হলোঃ
Motor Vehicles ordinace, 1983 ) Ordinace No. LV of 1983) (Third Oarty Insurance বা Act Liability) বাধ্যতামূলক ছিল। উক্ত Ordinace রহিতক্রমে সড়ক পরিবহন আইন, ২০১৮ (২০১৮ সালের ৪৭ নং আইন) প্রতিস্থাপিত হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৬০ এর উপধানা ((১) ও (২) নিম্নরূপ:
“যাত্রী ও মোটরযানের বীমা-(১) কোন মোটরযানোর মালিক বা প্রতিষ্ঠান ইচ্ছা করিলে তাহার মালিকাধীন যে কোনো মোটরযানের জন্য যে সংখ্যক যাত্রী পরিবহনের জন্য নিদিষ্টকৃত তাহাদের জীবন ও সম্পদের বীমা করিতে পারিবে।
(২) মোটরযানোর মালিক বা প্রতিষ্ঠান উহার অধীন পরিচালিত মোটরযানের জন্য যথানিয়মে বীমা করিবেন এবং মোটরযানের ক্ষতি বা নষ্ট হওয়ার বিষয়টি বীমার আওতাভুক্ত থাকিবে এবং বীমাকারী কর্তৃক উপযুক্ত ক্ষতিপূরণ পাইবার অধিকারী হইবেন।”
বর্ণিতাবস্থায়, তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা (Third Oarty Insurance বা Act Liability) সম্পর্কিত বীমা প্রোডাক্ট বা পরিকল্পটি এই সার্কুলার জারীর তারিখ হতে বাতিল করা হলো।
পরিবহন খাতসংশ্লিষ্টরা প্রজ্ঞাপনটি জারীর বিষয়ে বলছেন, মোটরযানে তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা বা থার্ড পার্টি ইন্সুরেন্স (Third Party Insurance বা Act Liability) বাতিল করার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে মোটরযানে প্রথম পক্ষের ঝুঁকি বা ফাস্ট পার্টি ইন্সুরেন্স (First Party Insurance বা Act Liability) আদেশ জারী করার পথ প্রকারান্তরে তৈরি করলো আইডিআরএ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত