
চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকাপ। মঙ্গলবার (৩০ মার্চ) এসকাপ প্রকাশিত ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক জরিপ-২০২১’ শিরোনামের প্রতিবেদনে এ অঞ্চলের ৫০টি দেশের অর্থনীতিতে করোনার প্রভাব এবং অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
এসকাপ সার্বিকভাবে এ অঞ্চলে ২০২১ পঞ্জিকাবর্ষে ৫ দশমিক ৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে বলেছে, অর্থনীতির পুনরুদ্ধার মোটামুটি তেজি হলে এটি ইংরেজি অক্ষর ‘কে’ আকৃতির হতে পারে। এর মানে, মহামারি-পরবর্তী পুনরুদ্ধার এবং উত্তরণকালীন দরিদ্র দেশ এবং অধিকতর ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী পিছিয়ে পড়তে পারে।
রিপোর্টে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত, ভুটান, পাকিস্তান ও নেপালের ক্ষেত্রে অর্থবছর অনুযায়ী প্রাক্কলন ও প্রক্ষেপণ করা হয়েছে। এসব দেশের অর্থবছর একই অথবা কাছাকাছি সময়ে। এসকাপ ২০২০-২১ অর্থবছরে (২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির। করোনার প্রভাবে গত অর্থবছরে বাংলাদেশে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়। আগের অর্থবছরে (২০১৮-১৯) প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ২ শতাংশ। অবশ্য আগামী অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধি বেড়ে ৮ শতাংশ হতে পারে বলে মনে করছে এসকাপ।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে করোনা-পূর্ববর্তী অবস্থায় অর্থনীতির ভিত্তি শক্তিশালী ছিল। এর সঙ্গে সরকারের দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং রেমিট্যান্সের উচ্চ প্রবাহের সুবিধা পেয়েছে। অনেকের চেয়ে করোনার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কম পড়েছে। অন্যদিকে চলতি অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে বলে আভাস দেয়া হয়েছে। গত অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। চলতি অর্থবছরে তা বেড়ে ৫ দশমিক ৯ শতাংশ হতে পারে।
এসকাপের প্রতিবেদনে ২০২০-২১ অর্থবছরে (এপ্রিল, ২০২০-মার্চ ২০২১) ভারতের জিডিপি করোনার বিরূপ প্রভাবে ৭ দশমিক ৭ শতাংশ কমে যাওয়ার প্রাক্কলন রয়েছে। তবে আগামী অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস রয়েছে। চলতি অর্থবছরে পাকিস্তানের প্রবৃদ্ধির পূর্বাভাস মাত্র ১ দশমিক ৫ শতাংশ। ভুটানের প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৩ শতাংশ। নেপালের প্রবৃদ্ধি হতে পারে শূন্য দশমিক ৬ শতাংশ।
এদিকে এসকাপের জরিপের ভিত্তিতে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে করোনার প্রভাবে গত বছর ৮ কোটি ৯০ লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে বলে প্রাক্কলন করা হয়েছে। দৈনিক ১ দশমিক ৯০ ডলারের নিচে আয় করতে পারে এমন পরিবারকে আন্তর্জাতিক মাপকাঠিতে অতি দরিদ্র বলা হয়। অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধারে করোনাভাইরাসের টিকা কার্যক্রম জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সুপারিশ করেছে এসকাপ।
- ১ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ২সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৫লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৬সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৭ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৮আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৯সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১০দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত