
নগরীতে বালুবোঝাই দুই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ট্রাকের হেলপার নিহত এবং আরেক চালক আহত হয়েছেন। শুক্রবার সকাল রংপুর নগরীর হাছনা বাজার সংলগ্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহত হেলপার আলমগীর হোসেন রংপুর নগরীর মডার্ণ মোড় এলাকার বাসিন্দা। আহত ট্রাক চালক জালাল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।
দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাদশা মাসুদ আলম। তিনি বলেন, আমরা সকালে দুর্ঘটনার খবর পেয়ে অ্যাম্বুলেন্স গাড়িসহ উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ট্রাক চালক ও নিহত হেলপারের মরদেহ উদ্ধার করি। বালুবোঝাই একটি ট্রাকের পিছন থেকে আরেকটি বালুবোঝাই ট্রাক ধাক্কা দেয়। ধাক্কা দেয়া ট্রাকটির চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনার পর হেলপার ওই ট্রাকের ভিতরেই মারা যান, আর চালককে আহত অবস্থান সেখান থেকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এছাড়ার ওই দিন সকালে ওই সড়কের হাজীরহাট মুচিরমোড় এলাকায় সৈকত পরিবহনের নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশে খাদে পড়ে গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি গঙ্গাচড়ার দিকে যাচ্ছিল। এ ঘটনায়
৫-৭ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া সকালে নগরীর কেরানীরহাট মুহুরির মোড়ে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপার দুজনই আহত হয়েছেন।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ৯পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১০ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ





পাঠকের মতামত