
দেখতে দেখতে শীত চলে যাচ্ছে। শীত মানেই বিভিন্ন রকম পিঠা-পুলির আয়োজন। সেই সব পিঠার মধ্যে অন্যতম হলো দুধপুলি পিঠা। এখনো যাদের দুধপুলি পিঠা খাওয়া হয়নি তারা চাইলে আজই ঘরে তৈরি করে নিতে পারেন এই পিঠাটি। এই পিঠা খেতে যেমন সুস্বাদু তেমনই তৈরি করাও খুবই সহজ। তাই বিকেলের নাস্তায় তৈরি করুন দুধ পুলি। চলুন তবে জেনে নেয়া যাক দুধ পুলি পিঠা তৈরির রেসিপিটি-
উপকরণ: চালের গুঁড়া আড়াই কাপ, ময়দা আধা কাপ, পানি দেড় কাপ, লবণ আধা চা চামচ, ঘি আধা চা চামচ, দুধ দেড় লিটার, চিনি এক কাপ, গুঁড়া দুধ ১/৩ কাপ, কনডেন্স মিল্ক চার টেবিল চামচ, নারকেল কুড়ানো দেড় কাপ, এলাচ দুই থেকে তিনটি।
প্রণালী: প্রথমে পিঠার ভেতরের পুরের জন্য দেড় কাপ কুড়ানো নারকেল পাঁচ থেকে ছয় চামচ চিনি দিয়ে ফ্রাইপ্যানে ভেজে নিন। এবার দুধের সঙ্গে গুঁড়া দুধ, চিনি, কনডেন্সড মিল্ক আর এলাচ মিশিয়ে জ্বাল দিন। হালকা হলদেটে রং হলে তুলে রাখুন। তারপর একটি পাতিলে পানির সঙ্গে লবণ ও ঘি মিশিয়ে গরম করুন। ফুটানো পানির সঙ্গে চালের গুঁড়া ও ময়দা মিশিয়ে খামির তৈরি করুন। এরপর রুটি বানানোর পিঁড়িতে হালকা গরম অবস্থায় খুব ভালো করে খামির মথে নিন।
এবার রুটি বেলে তাতে নারকেলের পুর দিয়ে পুলিপিঠা তৈরি করুন। পিঠা বানানো হলে ফুটিয়ে রাখা দুধে পুলি পিঠাগুলো দিয়ে মিনিট দশেক রান্না করতে হবে। একপর্যায়ে ১০ মিনিট পর আগে আলাদা করে রাখা নারকেল দিয়ে আরো দুই থেকে তিন মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার দুধপুলি পিঠা।
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৩ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৪প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ৫সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৬থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৭প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ৯প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ১০বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৪চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৫ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৭আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৮বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৯স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ১০পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত