
# রয়েছে বেবি ফেডিং কর্ণার, বীর মুক্তিযোদ্ধা, বয়স্কদের জন্য আলাদা ডেস্ক
রাষ্ট্রয়াত্ব রূপালী ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখা (সাবেক এম.কে.রোড কর্পোরেট শাখা) নতুন নামে নতুন ঠিকানায় উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করেছে। আজ রোববার (৩ মার্চ,২০২৪) যশোর শহরের ১৬৩, বি.কে.রোডে আধুনিক ব্যাংকিং সেবার নিশ্চয়তা নিয়ে কার্যক্রম শুরু করলো এ শাখা।
নতুন ঠিকানায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের খুলনা বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান তাজ উদদীন আহমমদ। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার’স অফিস, যশোরের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল কবীর ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক মো: মোবিনুল ইসলাম মবিন।
রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো: শহীদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং যশোর জোনের উপ- মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার প্রকাশ কুমার সাহা সভাপতিত্ব করেন।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের যশোর অঞ্চলের ডিজিএম, এজিএম, শাখা ব্যবস্থাপক, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, শাখার সম্মানিত গ্রাহকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন শেষে শাখায় বেবি ফিডিং কর্ণার উদ্বোধন করা হয়। এছাড়া শাখায় বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকগণের জন্য আলাদা ডেডিকেটেড ডেস্ক স্থাপন করা হয়েছে। গ্রাহক ও অতিথিগণ তাদের বক্তব্যে অর্থনীতিতে রূপালী ব্যাংকের ভূমিকা তুলে ধরেন এবং আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবায়, যশোর কর্পোরেট শাখায় বেবি ফিডিং কর্ণার স্থাপন রূপালী ব্যাংকের উত্তম সেবার নিশ্চয়তার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৭মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ১০বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ





পাঠকের মতামত