
নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য করপোরেট প্রতিষ্ঠানগুলোতে বিক্রিতে সহায়তা করতে বিশ্বব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সাপ্লায়ার প্লাটফর্ম ফর ওমেন এন্টারপ্রেনার (এসএমইএফ) নামের অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি মায়াং টেমবন। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রায় ১০ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রায় ৬৮ লাখ কুটির শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। যার ৭.২১ শতাংশ নারী উদ্যোক্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নারীদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি এবং নানাবিধ প্রণোদনার কারণে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তবে বাংলাদেশে কর্পোরেট সাপ্লাই চেইনে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ খুবই কম। কিন্তু বিশ্বব্যাপী সব এসএমই উদ্যোগের এক-তৃতীয়াংশ নারী উদ্যোক্তাদের মালিকানাধীন।
ফরচুন-৫০০ পরিচালিত ৮০টি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠানের ওপর পরিচালিত গবেষণায় দেখা যায়, প্রতি বছর গড়ে ১ ট্রিলিয়ন ডলারের ক্রয়-বিক্রয়ের মধ্যে মাত্র ১ শতাংশ নারী উদ্যোক্তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে হয়ে থাকে। আর বাংলাদেশের নারী উদ্যোক্তারা করপোরেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত নেই বললেই চলে। গুণগতমানসম্পন্ন পণ্য উৎপাদন করতে না পারা, প্রয়োজনীয় পুঁজির অভাব, উপযুক্ত বাজারের সঙ্গে যুক্ত হতে না পারা, করপোরেট হাউসের চাহিদা সম্পর্কে তথ্যের অভাব, অসম বাজার প্রতিযোগিতাসহ নানা কারণে নারী উদ্যোক্তারা করপোরেট হাউসের সঙ্গে যুক্ত হতে পারছেন না।
অন্যদিকে প্রয়োজনীয় প্ল্যাটফর্ম না থাকা, নারী-উদ্যোক্তাদের সঙ্গে কাজ করার সক্ষমতার ঘাটতি, তাদের পণ্য সম্পর্কে তথ্যের অভাব, নারী উদ্যোক্তাদের সহযোগিতা করার সুদূরপ্রসারী ফলাফল উপলব্ধি করতে না পারার কারণে কর্পোরেট হাউজগুলোও নারী উদ্যোক্তাদের পণ্য কিনতে পারে না।
এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত গবেষণায় দেখা যায়, পণ্যের বাজার সংযোগ বা বাজারজাতকরণ নারী উদ্যোক্তাদের জন্য অন্যতম প্রধান বাধা। ব্যবসা শুরুর প্রথম পর্যায়ে এ সমস্যা আরও প্রকট থাকে।
গবেষণায় আরও দেখা যায়, ব্যবসা করার ক্ষেত্রে ৩৭ শতাংশ নারী উদ্যোক্তা পুঁজি সংকটের কথা উল্লেখ করলেও ২০ শতাংশ নারী উদ্যোক্তা তাদের প্রধান সমস্যা হিসেবে পণ্যের বাজারজাতকরণকে চিহ্নিত করছেন।
এসএমই ফাউন্ডেশনের প্রচেষ্টায় দেশের সরকারি ক্রয়ের অন্তত ২৫ শতাংশ এসএমই খাত থেকে সংগ্রহ করার বাধ্যবাধকতা রেখে শিল্প মন্ত্রণালয় এরই মধ্যে সাব কন্ট্রাকটিং আইনের খসড়া চূড়ান্ত করেছে। আইনটি কার্যকর হলে এসএমই খাতের জন্য পণ্যের বাজারের ব্যাপকতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
এ সুযোগ কাজে লাগাতে এসএমই উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।
বিপি/ আইএইচ
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত