
মহামারি করোনাভাইরাসে পশ্চিমবঙ্গে আবারও একদিনে ৬০ এর ওপরে মৃত্যু হয়েছে। এর আগে গত ৫ আগস্ট করোনায় মৃতের সংখ্যা ছিল ৬১। গত ২৪ ঘণ্টায় ঠিক একই সংখ্যক মানুষ মারা গেছে রাজ্যটিতে।
বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৩৭ জন। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা এখন দুই লাখ ১২ হাজার ৩৮৩ জন।
২৪ ঘণ্টায় রাজ্যটিতে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯৭১ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা এখন এক লাখ ৮৪ হাজার ১১৩। এদিন সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ১৪৭।
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট চার হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু বাড়লেও কিছুটা কমেছে সংক্রমণের হার। মঙ্গলবার সংক্রমণের হার ছিল ৭.১৪ শতাংশ। আর বুধবার তা কিছুটা কমে হয়েছে ৭.০৮ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৫০৬ জন। কলকাতায় অবশ্য করোনা পজিটিভ ধরা পড়েছে ৪৭৪ জনের। এই দুই জেলা ছাড়াও উদ্বেগজনক পরিস্থিতি অন্য জেলাগুলোতেও।
পশ্চিম মেদিনীপুরে ২২৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৮ জন, হুগলিতে ১৭২ জন, পশ্চিম বর্ধমানে ১১০ জন, পূর্ব বর্ধমানে ৮৭ জন, পূর্ব মেদিনীপুরে ১৩৩ জন, হাওড়ায় ১৯২ জন, নদিয়ায় ১০৪ জন, মালদহে ১০২ জন, মুর্শিদাবাদে ১০৫ জন, বাঁকুড়ায় ১১১ জন, পুরুলিয়ায় ১২০ জন, আলিপুরদুয়ারে ৯৯ জন, কোচবিহারে ৯৩ জন এবং দার্জিলিঙে ১০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
এদিন অবশ্য কলকাতায় মৃতের সংখ্যা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। মহানগরীতে প্রাণ হারিয়েছেন ১৫ জন। ১১ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৮ জন মারা গেছেন হাওড়ায়। পূর্ব বর্ধমানেও ৪ জনের মৃত্যু হয়েছে।
- ১ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ২থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৩বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৪প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৫ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৬প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ৭সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৮থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৯প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৩চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৪ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৮বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৯স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ১০চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ





পাঠকের মতামত