
মোবাইল ফোন ভেঙ্গে ফেলায় পিতার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে কলেজ ছাত্র ফারুক হোসেন।
সোমবার (১৬ মে) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফারুক ওই গ্রামের সিদ্দিকুর রহমানের বড় ছেলে। সে মীরবার কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, রোববার পরিবারের সবার সঙ্গে রাতে আহার শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে ফারুক। রাত সাড়ে ১২টার দিকে তার মা ফাতেমা বেগম ছেলের ঘরে আলো জ্বলছে। ঘরের মধ্যে আলো জ্বালা দেখে মায়ের সন্দেহ হলে ছেলেকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পান গলায় ওড়না পেঁচানো ফারুকের মরদেহ ঝুলছে।এ সময় তার চিৎকারে স্বামী-স্ত্রী মিলে মরদেহ নিচে নামান।
ফারুকের বাবা সিদ্দিকুর রহমান বলেন, ফারুক তার বড় ছেলে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো। কিন্তু লেখাপড়ায় মনোযোগী না হয়ে মোবাইল ব্যবহারে আসক্ত ছিল। এজন্য প্রায় তিনি রাগারাগি করতেন। রোববার রাত ৯টার দিকে ঘরে তার সঙ্গে ভাত খাবার সময় মোবাইল ব্যবহার করে। এ সময় তিনি রাগ করে মোবাইল কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন।
এরপর খাবার খেয়ে সে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, কলেজছাত্র ফারুক জেদি স্বভাবের ছিল। বাবার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত