প্রকাশিত: জুন ৬, ২০২৪ ৪:০৯ পিএম , আপডেট: জুন ৬, ২০২৪ ৬:৫৭ পিএম

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের সময় এ প্রস্তাব করেন।

এছাড়া, পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে লাভ হলে বিনিয়োগকারীদের কর দিতে হবে। লাভ যদি ৫০ লাখ টাকা ছাড়িয়ে যায় ১৫ শতাংশ কর দিতে হবে বলে প্রস্তাব করা হয়েছে।

২০১৫ সালে বিনিয়োগকারীদের জন্য স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড ও ডিবেঞ্চার বিক্রির করে লাভ করলে তার ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছিল।

তালিকাভুক্ত কোম্পানির পৃষ্ঠপোষক ও পরিচালকরা বর্তমানে শেয়ার হস্তান্তর থেকে মূলধনী লাভের ওপর উৎসে ৫ শতাংশ কর দিয়ে থাকেন। এবারের বাজেটে এ হার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।

তবে, শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বাবা-মা এবং সন্তানের মধ্যে কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে শেয়ার দানের ভিত্তিতে যদি দেওয়া হয় তাহলে কর আরোপ করা হবে না।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...