
শিরোনাম দেখে হয়তো অনেকেই ভাবছেন, মশা আবার সুন্দর হয় কীভাবে? হ্যাঁ ঘটনা কিন্তু সত্য। পৃথিবীতে সুন্দর মশার অস্তিত্ব রয়েছে।
আমরা সব সময় যে ধরনের মশা দেখতে পাই, তার চেয়ে বেশ সুন্দর প্রজাতির মশা হলো স্যাবেথেস সায়ানিয়াস। এটি মশার একটি ক্রান্তীয় প্রজাতি, যা দেখতে চোখ ধাঁধানো বটে। ছবিতে যে প্রতঙ্গটি দেখতে পাচ্ছেন, সেটিই স্যাবেথেস সায়ানিয়াস প্রজাতির মশা।
মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে দেখা মেলে এ মশার। বিরল প্রজাতির এ মশার গায়ে দেখা যায় নীল, বেগুনি ও কালোর মিশেল। দুই পাশে আছে রহস্যময় পালকের মতো প্যাডেল। এ কারণেই মশার এ প্রজাতি সুন্দর হিসেবে চিহ্নিত হয়েছে।
এরা দেখতে যেন ঠিক রাজকীয় মশা। এর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। তবে তাদের দেখা পাওয়াও মুশকিল। কারণ এ প্রজাতির মশা অত্যন্ত ছদ্মবেশী। তাই এদের ছবি তোলাও কঠিন।
বন্যপ্রাণী ফটোগ্রাফার গিল উইজেন জানিয়েছেন, মশার ছবি তোলা সবচেয়ে কষ্টকর। কারণ তারা বারবার জায়গা পরিবর্তন করে। এজন্য মশার ছবি তুলতে গেলে ফটোগ্রাফারকেও স্থির হয়ে থাকতে হয়। আবার ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করলেও বিপদ। মশা দ্রুত ওই স্থান ছেড়ে পালিয়ে যায়।
স্যাবেথেস সায়ানিয়াস মশার বিশেষত্ব হলো, তার শরীরের দু’পাশের পাখনায় পালক আছে। তবে এ পালকের কাজ কী, তা বিজ্ঞানীরা এখনও জানতে পারেননি।
পৃথিবীতে মশার ৩৩০০ টিরও বেশি প্রজাতির আছে। এদের মধ্যে শুধু স্ত্রী মশারাই রক্ত খেয়ে থাকে। যখন তারা ডিম উৎপাদন করতে চায় তখনই রক্ত খায়।
মশার মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি রোগ হয়ে থাকে। তাই মশা সবার কাছেই ভয়ের কারণ।
- ১আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ২লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৩যে কোনো ফরম্যাটে এটাই সবচেয়ে বড় জয় : শান্ত
- ৪উত্থানে শুরু পতনে শেষ
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন
- ৭মৎস্যসম্পদে স্বনির্ভরতার প্রত্যয়ে নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ
- ৮মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৯নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ১০রাজনীতি নিষিদ্ধের দুই বছর, কতটা ‘রাজনীতিমুক্ত’ যবিপ্রবি?
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ৯প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ১০কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’





পাঠকের মতামত