
বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়া গার্মেন্টস প্রতিষ্ঠান এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা এখন থেকে ফ্যাক্টরিতে অবস্থিত ন্যায্য মূল্যের দোকান ‘বনসাই বাজার সদাই’ থেকে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
বাজার মূল্যের চেয়ে কম দামে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার এই দোকান থেকে শ্রমিকরা ক্যাশ টাকা ছাড়াই বিকাশে পাওয়া বেতন থেকে পেমেন্ট করে পণ্য কিনতে পারবেন। এর ফলে শ্রমিকদের সময় ও ক্যাশ আউটের খরচ দুটোই সাশ্রয় হবে। পাশাাপাশি এটি, ডিজিটাল লেনদেনের সাথে অভ্যস্ততা তৈরির মাধ্যমে আরো সহজ ও নিরাপদ ক্যাশবিহীন লেনদেনে সক্ষম করে তুলবে শ্রমিকদের।
সম্প্রতি বিকাশের উদ্যোগে গাজীপুরের মাওনায় অবস্থিত এ্যাসরোটেক্স লিমিটেডের কারখানা প্রাঙ্গনে ন্যায্য মূল্যের দোকান ‘বনসাই বাজার সদাই’ এর আউটলেট উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এ্যাসরোটেক্স লিমিটেডের পরিচালক (এইচআর, এডমিন এন্ড ফিন্যান্স) মো. শাখাওয়াত হোসেন ভূইয়া ও সিনিয়র অ্যাডভাইজর মোঃ দারা আবু জোবাইর, বিকাশের হেড অফ পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম, এবং বনসাই বাজার সদাই এর ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আলম বাচ্চু।
শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে গত বছর থেকে বিকাশের উদ্যোগে বিভিন্ন গার্মেন্টস কারখানা প্রাঙ্গনে ন্যায্য মূল্যের দোকান চালু করা শুরু হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ৬ টি কারখানায় ন্যায্য মূল্যের দোকান ‘সুলভ বাজার’ সহ মোট ৭টি ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করা হয়। এ বছর আরো প্রায় ২০ টি কারখানা প্রাঙ্গনে শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করার পরিকল্পনা রয়েছে।
এ্যাসরোটেক্স এর শ্রমিকদের মতো বর্তমানে প্রায় আট লাখের বেশী পোশাক শ্রমিক বিকাশের মাধ্যমে বেতন পাচ্ছেন। শুধু বেতন বিতরণই নয়, বিকাশ তৈরি পোশাক খাতের জন্য একটি টেকসই ইকোসিস্টেম তৈরিতেও কাজ করছে। শ্রমঘন এলাকায় এবং এর আশেপাশে মার্চেন্ট নেটওয়ার্ক তৈরি, নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ফ্যাক্টরিতে অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, কারখানা প্রাঙ্গনেই ইন্স্যুরেন্স সেবাসহ নানা ধরণের ব্যবস্থা নিচ্ছে বিকাশ। ফলে বিকাশের মাধ্যমে প্রাপ্ত বেতনকে কাজে লাগিয়ে কর্মীরা ডিজিটালভাবে তাদের আর্থিক ব্যবস্থাপনা আরও ভালোভাবে করতে পারছে।
বিপি/আরআর
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত