
পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে অভিবাসী বাংলাদেশীদের নিয়ে মুজিব বর্ষ ও মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রাজধানী জিবুতি সিটির একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে গতকাল এক আলোচনা সভার আয়োজন করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জিবুতিতে নিযুক্ত অনারারী কনসাল ওসামা জামিল ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোঃ হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে যে যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান। রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। তিনি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান। রাষ্ট্রদূত বলেন প্রবাসীরা দেশের উন্নয়নে ভুমিকা রাখার পাশাপাশি বিদেশে দেশের দূত হয়ে ভাবমুর্তিও উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানে উপস্থিত জিবুতিতে বাংলাদেশের অনারারি কনসাল ওসামা জামিল বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতার নায়কই ছিলেন না বরং বিশ্বের প্রতিটি স্বাধীনতাকামী জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এসময় বিজয় দিবস উপলক্ষে কেক কাটা হয়।

পরে আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়া অভিবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা রাষ্ট্রদূত মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন। অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, মুক্তিযুদ্ধের সকল শহীদ ও দেশের উন্নয়নের জন্য দোয়া করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত