প্রকাশিত: মার্চ ১৬, ২০২১ ৬:২০ পিএম

কর্পোরেট গ্রাহকদের জন্য সর্বাধুনিক অমনি ডিজিটাল চ্যানেল ‘প্রাইমপে’ এর সাহায্যে ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক পরিশোধ সুবিধা চালু করেছে প্রাইম ব্যাংক। প্রাইমপে’র মাধ্যমে ব্যাংকে না গিয়েও ব্যাংকের কর্পোরেট গ্রাহক এখন যেকোন সময়, যেকোন জায়গা থেকে ভ্যাট, আবগারি ও আমদানি শুল্ক প্রদান করতে পারবেন।

দিনরাত ২৪ ঘন্টা এই অনলাইন পেমেন্ট সুবিধা পাওয়া যাবে।

সরকারি পেমেন্টসমূহ এখন কয়েকটি ক্লিকের সাহায্যেই প্রদান করা যাবে ডিজিটালি, তাৎক্ষণিক ও নিরাপদে। গ্রাহকরা এসএমএস ও ইমেলের মাধ্যমে বিল গ্রহণের প্রাপ্তিস্বীকার পেয়ে যাবেন। এই অত্যাধুনিক ডিজিটাল চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা যেকোন সময়, যেকোন জায়গা থেকে সব ধরনের লোকাল পেমেন্টের নির্দেশনা দিতে পারবেন।

এর সাহায্যে প্রাইম ব্যাংক এর এক একাউন্ট থেকে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর, অনলাইনে তৃতীয় ব্যাংক-এ আরটিজিএস, বিইএফটিএন এর মাধ্যমে অর্থ স্থানান্তর, কর্পোরেট চেক ও পে-অর্ডার ইস্যু, ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় রিয়েল-টাইম পেমেন্ট, সব ধরনের কর্পোরেট এমআইএস এবং স্টেটমেন্টস পাওয়ার সুবিধা সহ আরও অনেক সুবিধা পাওয়া যাবে।

এতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সমৃদ্ধ শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা থাকায় গ্রাহকরা ব্যাংকের লেনদেন সম্পর্কিত সকল তথ্য রিপোর্ট ও প্রতিবেদন পেয়ে যাবে।

নতুন এই সুবিধা সম্পর্কে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস এ. মোহাইমীন বলেন, ‘সরকারি পেমেন্ট প্রদানের এই সুবিধার ফলে কর্পোরেট গ্রাহকবৃন্দ উপকৃত হবেন। এই মহামারীর সময়ে তাঁদের সময় ও পরিশ্রমের সাশ্রয় হবে।’

তিনি আরও বলেন, প্রাইমপে সুরক্ষিত ও স্বচ্ছন্দ ডিজিটাল লেনদেন পরিষেবাটির মাধ্যমে প্রতিযোগিতামূলক এবং দ্রুত-পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে গ্রাহকদের সহায়তা করবে।’

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...