
ফেনীর মোট প্রবাসীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ২৪৩ জন।এই সংখ্যা জেলার মোট জনসংখ্যার প্রায় ১০ দশমিক ৭০ শতাংশ। বৃহস্পতিবার (২৭ জুন) জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর জেলা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়,ফেনীর মোট জনসংখ্যার ৩৩ দশমিক ৮৫ শতাংশ পরিবার রেমিটেন্স পেয়ে থাকেন। জেলায় মোট জনসংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৮৯৬ জন। মোট পরিবারের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ১৬৪।
সর্বশেষ জনশুমারি অনুযায়ী ফেনীতে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ, যা ২০১১ সালের শুমারিতে ছিল ১ দশমিক ৪৬ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ৬৬৫, জেলায় নির্ভরশীল জনসংখ্যার হার ৫৯ দশমিক ৪৬ শতাংশ, যা জাতীয়ভাবে নির্ভরশীলতার হার ৫৩ শতাংশ। জেলায় ৭ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৮০ দশমিক ৭৯ শতাংশ।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক প্রধান অতিথ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনার কাজটি সম্পন্ন হয়েছে। সঠিক তথ্য নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকদূর এগিয়েছে। অর্থনৈতিক শুমারির কার্যক্রম চলমান। এই প্রতিবেদন প্রকাশ হলে আমাদের উন্নয়নের চিত্র সবার সামনে তুলে ধরা হবে।
এসময় সভাপতির বক্তব্যে ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহানা আক্তার বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রচেষ্টার উদাহরণ প্রযুক্তিনির্ভর জনশুমারি এবং গৃহগণনা। যে কারণে অন্যান্যবারের তুলনায় তথ্য এ শুমারিতে অনেক কম এসেছে। নির্ভরশীল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন।
এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন, পরিসংখ্যান ব্যুরোর উপসচিব মুনিরা ইসলাম, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা প্রমুখ।
ফেনী জেলা কালচারাল কর্মকর্তা এসএমটি কামরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. তানজীব হাসান ভূঁইয়া।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
এসকে
- ১জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ২পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৩চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৪তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৫পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৬গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৭টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা
- ৮প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৫মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত