প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১০:৪৮ এএম

দেখতে দেখতে শীত চলে যাচ্ছে। শীতে বাজারে বিভিন্ন রকম শাকসবজি পাওয়া যায়। সেই সব সবজির মধ্যে একটি হলো বাঁধাকপি। এই বাঁধাকপি দিয়ে শুধু তরকারির পদই নয়, সালাদ থেকে শুরু করে নাস্তা এমনকি পায়েসও তৈরি করা যায়। আজকের আয়োজনে রইল জিভে জল আনা বাঁধাকপির পায়েসের তৈরির রেসিপিটি-

উপকরণ: বাঁধাকপি কুঁচি দুই কাপ, দুধ তিন লিটার, চিনি দুই কাপ, কিসমিস এক টেবিল চামচ, পেস্তা বাদাম কুঁচি দুই টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার বাঁধাকপি কুঁচি হালকা করে ভাঁপ দিয়ে নিন। ঘন দুধের মধ্যে ভাঁপ দেওয়া বাঁধাকপি কুঁচি, চিনি ও লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর ঘন হয়ে এলে পেস্তা কুঁচি ও কিসমিস মিশিয়ে নামিয়ে নিন। এভাবেই খুব সহজে তৈরি করতে পারেন বাঁধাকপির পায়েস।

শেয়ার

পাঠকের মতামত

বৃহস্পতিবার উত্তরায় ৪ ঘন্টা গ্যাস থাকবে না

সোনারগাঁও-জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ...

ঘরেই তৈরি করুন ফিশ ফ্রাই

মাছে-ভাতে বাঙালির খাবারে নতুনত্ব যোগ হয়েই চলছে। মাছ নানাভাবে খেতে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। বিশেষ ...