প্রকাশিত: মে ৮, ২০২৪ ৬:৪৩ পিএম

আবারও বাংলাদেশের শেয়ারবাজারে পতন ঘটেছে। বুধবার (৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক নিম্নমুখী হয়েছে। পাশাপাশি লেনদেন কমেছে উভয় পুঁজিবাজারে। একইসঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে নিম্নগামিতা দেখা গেছে।

এদিন ডিএসই’তে সবক’টি সূচকের মান কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪.৪৯ পয়েন্ট কমে ৫৬৯০. ৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ১৪.১৫ পয়েন্ট হ্রাস পেয়ে ২০২৬.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইএস সূচক ৪.৬০ পয়েন্ট কমে ১২৫০.৪১ পয়েন্টে স্থির হয়েছে।

ডিএসই’তে লেনদেনের পরিমাণও কমেছে। আলোচ্য কর্মদিবসে ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিনের চেয়ে যা ২৩৮ কোটি ৭৫ লাখ টাকা কম।

এই বাজারে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
লেনদেনের শীর্ষে ছিল ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ।

এছাড়া মালেক স্পিনিং মিলস, গোল্ডেন সন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মাসিউটিক্যালস, ই-জেনারেশন লিমিটেড, শাইন পুকুর সিরামিকস, বেস্ট হোল্ডিংস, কোহিনূর ক্যামিকেলস এবং ওআইমেক্ম ইলেকট্রোডস ছিল শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায়।

অপর পুঁজিবাজার সিএসই’তেও সব সূচকের মান কমেছে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৩.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৩১৩.০৬ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৫২.৪৮ পয়েন্ট হ্রাস পেয়ে নিষ্পত্তি হয়েছে ৯৮২০.৩২ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ৭.০৩ পয়েন্ট এবং সিএসআই সূচক ৩.৬০ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫১.০৪ পয়েন্টে এবং ১০৭১.৭০ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসই-৩০ সূচকের মান নিম্নগামী হয়েছে ৬৪.৭৫ পয়েন্ট। সূচকটি স্থির হয়েছে ১২৪৬৫. ৭৭ পয়েন্টে।

আলোচিত কর্মদিবসে সিএসই’তে কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসের তুলনায় তা ১ কোটি ৮০ লাখ টাকা কম।

এই বাজারে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, একই কর্মদিবসে জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের এমএসসিআই ব্রডেস্ট সূচক নিম্নমুখী হয়েছে ০.১৯ শতাংশ। এতে চীনের শেয়ারবাজারে ভাটা পড়েছে।

ব্লু-চিপ সিএসআই৩০০ সূচক কমেছে। সাংহাই কম্পোজিট সূচকের পতন ঘটেছে। জাপানের নিক্কেই সূচক নিম্নমুখী হয়েছে ১ শতাংশ। তবে হংকংয়ের হ্যাং সেং সূচক ঊর্ধ্বগামী হয়েছে ০.৫২ শতাংশ।

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...