
একই সময়ে বিএনপি’র ও আওয়ামী লীগের কর্মসূচী পালনে উত্তেজনা ছড়িয়ে পরে রংপুর নগরীতে। বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে র্যালী বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়।
পুলিশের বেরিকেড ভেঙ্গে বিএনপি নেতাকর্মীরা র্যালী করতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ৩ পুলিশসহ ৭ জন আহত হয়। পরে বিএনপি’র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল, মহানগর ছাত্রদলের সভাপতি জাকারিয়া ইসলাম জীমসহ অন্যরা।
সমাবেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধি, দূর্নীতি, পুলিশ রাষ্ট্র কায়েমের আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ জানান বক্তারা। সেই সাথে জনগণকে সাথে নিয়ে সরকারকে উৎখাতের ঘোষণা দেন। এর আগে এইদিনে মৃত্যুবরণকারী মহানগর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ধসঢ়;ফর হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অপরদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলার পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবীতে রংপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমজান আলী তুহিনসহ অন্যরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচী পালনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল





পাঠকের মতামত