
পুঁজিবাজার বিষয়ক ফেসবুক গ্রুপ বিডি স্টক ডিসকাশনের মডারেটর আবু রমিমের বিরুদ্ধে মামলা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
মামলায় পুঁজিবাজারের স্থিতিশীলতা নষ্ট ও বিনিয়োগকারীদের প্রতারিত করার উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে। গতকাল রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারি পরিচালক মাসুম বিল্লাহ বাদী হয়ে এজহার দায়ের করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, অনেক দিন ধরেই একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। এদের আইনের আওতায় আনতে কমিশন তৎপর। তারই ধারাবাহিকতায় আবু রমিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, বিডি স্টক ডিসকাশনের মডারেটর মো. আবু রমিম শেয়ারবাজারের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে/বিনিয়োগকারীদের প্রতারিত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য পরিবেশন করেন। তার বাবা আবু তাহের মিয়া। তিনি ফেনীর দাগনভূঞার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশের চকবাজারে বসবাস করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আবু রমিম এ জাতীয় মিথ্যা, কাল্পনিক ও বিভ্রান্তিকর পোস্ট করেন। এর মাধ্যমে অভিযুক্ত আবু রমিম সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারবাজার সম্পর্কিত মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তিনি বেআইনিভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে উল্লিখিত কার্যকলাপের মাধ্যমে বিনিয়োগকারীদের প্ররোচনা ও প্রলুব্ধ করে আসছেন বলেও দাবি করা হয়।
এ ধরনের কার্যকলাপের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি পুঁজিবাজারকে প্রভাবিত করার মাধ্যমে বেআইনি কার্যকলাপ সাধন করছেন। যা শেয়ারবাজার তথা বিনিয়োগকারী এবং সার্বিকভাবে রাষ্ট্রের স্বার্থবিরোধী কার্যক্রম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আবু রমিম ফেসবুক ব্যবহার করে শেয়ারবাজার সংক্রান্ত বিভিন্ন গুজব সৃষ্টির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের প্ররোচনার মাধ্যমে প্রতারণার জালে ফেলছেন।
এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম কেবলমাত্র ফৌজদারি অপরাধই না, এর সঙ্গে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও স্থিতিশীলতা বিনষ্টের উপাদান রয়েছে। এ অবস্থায় অভিযুক্ত মো. আবু রমিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে করণীয় পদক্ষেপ নিতে শেরেবাংলা নগর থানার দায়িত্বরত কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
বিপি/আজাদ
- ১শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ২‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৩সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
- ৪ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী
- ৫ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৭
- ৬চাঁদপুরে পুনরায় চালু হচ্ছে শতবর্ষী ২ টাকার চিকিৎসালয়
- ৭সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- ৮ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ৯ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো
- ১০সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৬৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৭১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৮এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৯শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ
- ১০এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি





পাঠকের মতামত