বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামার পাড়া এলাকায় বেইলি ব্রিজ ধসে পরায়,মতলব উপজেলার সাথে দাউদকান্দির সরাসরি সড়ক ...

ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিশাত হোসেন নামের এক কিশোরের মৃত্য হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়ায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিশাত ওই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
নিশাতের চাচা ও বালাপাড়া ইউনিয়নের আউনিয়ন পরিষদের সদস্য সোহরাব আলী জানান, বৃহস্পতিবার দুপুরে নিশাত বাড়িতে ফ্যানচালু করার সময় লিকেজ তারে জড়িয়ে পড়ে। ছেলেকে ছটপট করতে দেখে মা রেহেনা বেগম ঘরে গিয়ে ফ্যানের বিদ্যুদ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ততক্ষণে মারা যায় সে।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের ভাষ্য ও হাসপাতালের ছাড়পত্র মতে, ওই কিশোর বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা গেছে।

পাঠকের মতামত