স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫ ১০:১৪ এএম

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়ানিয়ারদের তালিকায় নাম লেখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার (৮ অক্টোবর) ব্লুমবার্গ কর্তৃক প্রকাশিত বিলিয়নিয়ারদের তালিকায় উঠে আসে সিআর সেভেনের নাম।

যুক্তরাষ্ট্রের আর্থিক তথ্য সংস্থা ব্লুমবার্গের মতে, রোনালদোর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১৪০ কোটি মার্কিন ডলার, যা তার ক্যারিয়ারের আয়, বিনিয়োগ ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টসহ গণনা করা হয়েছে।

২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো শুধুমাত্র বেতন থেকে ৫৫ কোটি ডলারের বেশি উপার্জন করেছেন। এছাড়া নাইকিসহ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তার দীর্ঘমেয়াদি চুক্তি তাকে বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার আয় দেয়।

২০২২ সালে রোনালদো ইউরোপীয় ফুটবলকে বিদায় দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন, যেখানে তার চুক্তি করমুক্ত ২০ কোটি মার্কিন ডলার বেতনধারার। সম্প্রতি তিনি আরও দুই বছরের নতুন চুক্তি করেছেন, যার মোট মূল্য ৪০ কোটি ডলার।

রোনালদোর বিলিয়নিয়ার মর্যাদা তাকে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন, লেব্রন জেমস, গলফার টাইগার উডস এবং টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের মতো ক্রীড়াবিদদের এলিট ক্লাবে জায়গা করে দিয়েছে।

অপরদিকে, একই সংস্থার তথ্য অনুসারে, লিওনেল মেসির করপূর্ব বেতন খাতে আয় ৬০ কোটি মার্কিন ডলার। ২০২৩ সাল থেকে তিনি বছরে বেতন বাবদ পাচ্ছেন দুই কোটি মার্কিন ডলারের বেশি, যা একই সময়ে রোনালদোর আয়ের প্রায় ১০ ভাগের ১ ভাগ।

উল্লেখ্য, রোনালদো ও মেসি দুজনেই সময়ের সেরা, দুই মেরুর আলো। তবে সম্পদের মাপকাঠিতে এবার রোনালদো এককভাবে দাঁড়ালেন শীর্ষে। ফুটবলের ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হিসেবে।

শেয়ার

পাঠকের মতামত

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...