
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রোববার (১৫ নভেম্বর) ৩০৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। যার পরিমাণ ২৭০ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মার ২ কোটি শেয়ার ২৭০ কোটি ৯০ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা ব্লক মার্কেটে লেনদেনের ৮৮ শতাংশ এবং ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৬১ শতাংশ। ডিএসই মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাকা।
এদিকে ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এ মার্কেটে ৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে – রূপালী ইন্স্যুরেন্সের ৮৮ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৮ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৬০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৭৬ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮৭ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৪১ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ১০ লাখ টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকার, ন্যাশনাল ব্যাংকের ৩৫ লাখ ৫০ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ২৩ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকার, পেনিনসুলার ২ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩৩ লাখ ৮২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৯৭ লাখ ১৯ হাজার টাকার, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬৬ লাখ টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ১১ লাখ ৬৬ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭ লাখ ২৫ হাজার টাকার, রেনাটার ১ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৩ লাখ ৬২ হাজার টাকার, এসকে ট্রিমসের ২০ লাখ ৬৯ হাজার টাকার, সিমটেক্সের ১৩ লাখ ৫২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৫ লাখ ৭৪ হাজার টাকার, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১৩ লাখ টাকার এবং গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
- ১তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ২মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৩নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ৪বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ৫কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ
- ৬১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে
- ৭আর্থিক অন্তর্ভুক্তিতে গতিহীন নারীদের অগ্রগতি, ঋণ ও আমানত কমেছে
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী
- ১০গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ১জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ২শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৯পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে





পাঠকের মতামত