প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ ৮:১২ পিএম

নিত্য পণ্যের ব্যাপারে চিন্তা করার কিছু নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভাল আছি। ডলারের বিপরীতে দেশে টাকার দাম কমেছে। এ অবস্থাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা অস্বচ্ছল এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যহত রেখেছি। এ অবস্থার আর অবনতি হবে না জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ।

রোববার বিকেলে রংপুরে দুদিনের সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বড় ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে। তারা দু-চারদিনের মধ্যে এলসি ওপেন করবে। বর্তমানে আমদানী পণ্যের যে স্টক রয়েছে তা যথেষ্ট। তবে তারা রমজান মাসের জন্য বিশেষ আমদানীর ব্যবস্থা করছে ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাও এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। এ দলে ছোটখাটো সমস্যা থাকে, অতৃপ্ততা থাকে, না পাওয়ার দুঃখ থাকে। কিন্তু দিন শেষে তারা আবার ঐক্যবদ্ধ হয়েই কাজ করে। সিটি নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে যদি সমস্যা থেকে থাকে তবে সেটি দ্রুত সমাধান হয়ে যাবে।

এছাড়া নির্বাচন কমিশন সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের কথা যদি চিন্তা করে থাকে তবে সেটি ভাল। ইভিএম আধুনিক পদ্ধতি, সেটি বাস্তবায়ন করা দরকার।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলার সদ্য নিযুক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শেয়ার

পাঠকের মতামত

গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার ...

নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক

মন্ত্রিসভার সম্ভাব্য প্রসারণে যাঁদের নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে,তাঁদের মধ্যে অন্যতম চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের ...